ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মোহাম্মদপুরে রিকশা থামিয়ে অস্ত্রের মুখে প্রকাশ্যে সর্বস্ব লুট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৯:২৫ এএম
রিকশা থামিয়ে অস্ত্রের মুখে লুট। ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুরে প্রকাশ্যে চলন্ত রিকশা থামিয়ে এক কলেজ শিক্ষার্থীকে ঘিরে সংঘবদ্ধ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ‎পরে ভুক্তভোগী থানায় গেলে মামলা না নিয়ে মোবাইল হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করে দেন ডিউটি অফিসার। এমন অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৭ মিনিটে মোহাম্মদপুর চাঁন মিয়া হাউজিংয়ের এক নম্বর গেইটের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবকের নাম সিদ্দিক শ্রেষ্ঠ। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দিনের আলোতে পথচারীদের সামনে প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি।

এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, ‎‎ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো মোহাম্মদপুর বাঁশ বাড়ি এলাকার শীর্ষ ছিনতাইকারী ও কিশোর গ্যাং গ্রুপ 'দে ধাক্কা' গ্রুপের মূলহোতা রাব্বি ওরফে ‘চৌদ্দ রাব্বি’ ও আগুন ওরফে ‘ধাক্কা আগুন’। তাদের নেতৃত্বে এ চক্রের সদস্যরা বাঁশবাড়ি, বাসস্ট্যান্ড ও চাঁন মিয়া হাউজিং এবং শিয়া মসজিদ এলাকায় ছিনতাই করে।

প্রকাশ্যে এমন ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। এতে দেখা যায়, সোমবার (১১ মে) বিকেল ৫টা ৩৭ মিনিটে একটা ব্যাটারিচালিত অটোরিকশা চাঁন মিয়া হাউজিং ১ নম্বর গেইটের উল্টো পাশ দিয়ে আসছে। হঠাৎ কালো প্যান্ট ও সাদা শার্ট পরা এক ব্যক্তি রিকশার সামনে গিয়ে চাকার সঙ্গে ধাক্কা লাগে। এ সময় আশপাশে আগে থেকেই অবস্থান করা মুখে মাস্ক পরা আরও চারজন সেখানে যোগ দেয়। তাদের মধ্যে দুইজন রিকশায় উঠে ধারালো ছুরি দেখিয়ে যাত্রীকে ভয় দেখায় এবং তার মোবাইল ফোন, টাকা ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা ব্যাগ তল্লাশি করে এনআইডি কার্ড, ব্যাংকের এটিএম কার্ডসহ সবকিছু নিয়ে নেয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ৫টা ৩৭ মিনিট ৪ সেকেন্ড থেকে ৫টা ৩৮ মিনিট ২১ সেকেন্ডের মধ্যে পুরো ঘটনাটি ঘটে এবং তারা মোবাইলের পাসওয়ার্ড পর্যন্ত জেনে নেয় বলে জানা গেছে।

‎ভুক্তভোগীর বাবা নূরে আলম সিদ্দিক বলেন, আমার ছেলে সিদ্দিক শ্রেষ্ঠ কোচিং শেষে রিকশাযোগে বাসায় ফিরছিল। এ সময় চাঁন মিয়া হাউজিংয়ের ১ নম্বর গেইটের সামনে আসতেই তাকে কয়েকজন ঘিরে ধরে মোবাইল, মানিব্যাগ ও টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আমি থানায় গিয়ে মামলা করতে গেলে পুলিশ আমাকে মোবাইল হারানোর জিডি করতে বলে।

তিনি আরও বলেন, আমার ছেলে কলেজে এইএসসির শিক্ষার্থী। সে এই ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েছে। তার সঙ্গে একটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মোবাইল, একটি দামি এয়ারবাডস, মানিব্যাগের ভিতর এনআইডি কার্ড ও ব্যাংকের এটিএম কার্ড ছিলো।

‎এ ঘটনায় মামলা না নিয়ে জিডির করানোর বিষয়টি অস্বীকার করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় আসার পর আমরা মামলা করতে বলছি। তিনি বললেন মামলা করবেন না, জিডি করবেন। তাই আমরা এ ঘটনায় একটা জিডি নিয়েছি।

ওসি বলেন, এ ঘটনায় অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে। মালামাল উদ্ধারে আমরা কাজ করছি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
কামালের নামে ধর্ষণের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন নারী 
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
বসিলার ৪০ ফুট খাল উদ্ধারে অভিযান শুরু, স্থানীয়দের মনে নতুন আশা