ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

শুক্রবার, ২৯ মে ২০২৬ , ০৭:৪৬ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মতিঝিল শাপলা চত্বর। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শুক্রবার (২৯ মে) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ডিএসসিসি প্রশাসকের কর্মসূচি
বেলা ১১টায় শাহজাহানপুর কলোনি সংলগ্ন কোরবানির হাটে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

আরও পড়ুন

বাণিজ্যমন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় সাভারের চামড়া শিল্পনগরীতে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট (সিইটিপি) এবং বিভিন্ন ট্যানারির ইটিপি পরিদর্শন করবেন শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
 
এ সময় তিনি সদর ট্যানারি ও পাইওনিয়ার ট্যানারির ইটিপি, চামড়ার আড়তগুলো এবং বিসিক চামড়া শিল্পনগরী সংলগ্ন মাদরাসা পরিদর্শন করবেন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission