ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

বুধবার, ০৩ জুন ২০২৬ , ০৮:২৮ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (৩ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বাংলাদেশ ব্যাংকের কর্মসূচি
সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের মাল্টিপারপাস হলরুমে প্রগতি স্কিমে তফসিলি ব্যাংকগুলোর কর্মরত কর্মচারীদের অংশগ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মিজ নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেবেন।

এফবিসিসিআই আইআরসির কর্মসূচি
দুপুর আড়াইটায় টিকাটুলীতে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে (এফবিসিসিআই আইআরসি) ‘টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিআইএসসি)’ স্থাপনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
ডিপার্টমেন্ট অব পেটেন্টস, ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস (ডিপিডিটি), শিল্প মন্ত্রণালয় এবং এফবিসিসিআই আইআরসির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করবেন এফবিসিসিআই আইআরসির চেয়ারম্যান মো. জসীম উদ্দিন।

আরও পড়ুন

বিদ্যুতের দাম সংক্রান্ত বিইআরসির ব্রিফিং
বিকেল ৩টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি, খুচরা ও সঞ্চালন মূল্যহার পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবিপিএলসি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোর প্রস্তাবের ওপর ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। ওই প্রস্তাবগুলোর বিষয়ে কমিশনের সিদ্ধান্ত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা
বিকেল ৩টা ৪৫ মিনিটে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

অর্থমন্ত্রীর কর্মসূচি
সন্ধ্যা ৭টায় বনানীর হোটেল সারিনায় ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ (ডিএফআই) আয়োজিত ‘প্রি-বাজেট রাউন্ডটেবিল ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি খাতের অগ্রাধিকার নিয়ে আয়োজিত এ আলোচনায় দেশের উদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও অর্থনৈতিক অংশীজনরা অংশগ্রহণ করবেন।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission