স্বামী-সন্তান কানাডায়, দেশে নির্জন ফ্ল্যাটে পচলো নারীর মরদেহ

আরর্টিভি নিউজ

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ১১:০৪ এএম


এবার ঢাকায় মিলল আরেক নারীর গলিত মরদেহ
প্রতিকী । ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠিত সন্তানদের মায়ের পচাগলা মরদেহ উদ্ধার ঘিরে যখন তুমুল আলোচনা-সমালোচনা চলছে দেশজুড়ে, ঠিক তখনই পল্লবী এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সেলিনা আফরোজ (৫৫) নামে আরও এক নারীর অর্ধগলিত মরদেহ। 

বুধবার (৩ জুন) রাতে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশের একটি দল।

পুলিশ জানায়, পল্লবী থানার সেকশন–৬ এলাকার ওই ফ্ল্যাটে দীর্ঘদিন ধরে একাই বসবাস করে আসছিলেন সেলিনা আফরোজ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ জানান, মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিনা আফরোজের স্বামী ও দুই সন্তান বর্তমানে কানাডায় বসবাস করছেন। পারিবারিক বিরোধের কারণে প্রায় ১২ বছর আগে তিনি দেশে ফিরে এসে ওই ফ্ল্যাটে একা বসবাস শুরু করেন।

আরও পড়ুন

পুলিশের ধারণা, ২৬ মে থেকে ৩ জুনের মধ্যে কোনো এক সময়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ, সর্বশেষ ২৬ মে রাতে তার ভাতিজা মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন, এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।

এদিকে, একই এলাকায় সম্প্রতি আরেকটি মরদেহ উদ্ধারের ঘটনায়ও চাঞ্চল্য তৈরি হয়েছে। ফলে, পুরো এলাকায় আতঙ্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission