ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

শনিবার, ০৬ জুন ২০২৬ , ০৮:০৮ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সিরডাপ মিলনায়তন। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শনিবার (৬ জুন) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
-সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
-সকাল ১০টা ৩০ মিনিটে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের লক্ষ্যে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ুবার্তা কর্মসূচি এবং বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে।
-বেলা ১১টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে সভা অনুষ্ঠিত হবে।
-দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী।
-বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলীয় সংসদীয় সভা এবং বিকেল ৫টায় জাতীয় সংসদ সচিবালয়ে সমন্বয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
-সন্ধ্যা ৭টায় সংসদ সচিবালয়ে আইন বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির কর্মসূচি
সকাল ৮টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযান উদ্বোধন ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
 
এ ছাড়া সকাল ১০টা ৩০ মিনিটে পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে ‘দক্ষিণের জানালা’ উদ্বোধন এবং ‘নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

শিল্পমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টা ৩০ মিনিটে তেজগাঁও শিল্প এলাকায় বিএসটিআই মিলনায়তনে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উপলক্ষে ‘Metrology: Building Trust in Policy Making’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তথ্যমন্ত্রীর কর্মসূচি
রাজধানীর গুলশানে এমসিসিআইআই কনফারেন্স রুমে ‘বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাতের ওপর সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের পুরস্কৃত করা হবে।
 
বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম, বাংলাদেশের আয়োজনে ‘Combating Fake News in Bangladesh: Policy, Technology and Accountability’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বাজেট নিয়ে গোলটেবিল আলোচনা
বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে অনলাইন পোর্টাল চর্চা ডট কমের উদ্যোগে ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬-২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ, সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

পুঁজিবাজার বিষয়ক সংবাদ সম্মেলন
বেলা ১১টা ৩০ মিনিটে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের হলরুমে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্প্রতি বিএসইসিতে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ এবং পুঁজিবাজার সংস্কার কার্যক্রম নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কর্মসূচি
দুপুর ১২টায় মগবাজারে মুক্তিযোদ্ধা সংসদের অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

সিএনজি খাতের সংবাদ সম্মেলন
দুপুর ১২টায় বিজয়নগরের আকরাম টাওয়ারে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিইআরসি ঘোষিত বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব এবং সিএনজি খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission