রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ০১:১৮ পিএম


রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর বিজয় সরণি সড়কে মাইক্রোবাসের ধাক্কায় ইয়াকুব আলী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) রাত সাড়ে ১২টার দিকে কাফরুল থানার বিজয় সরণি-মিরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় ইয়াকুব আলীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াকুব আলীর বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া গ্রামে। বর্তমানে তারা মিরপুরের পল্লবী ১২ নম্বর সেকশনে বসবাস করেন। মিরপুরে তাদের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে।

নিহত ইয়াকুব আলীর ছেলে সিয়াম আহমেদ মানিক গণমাধ্যমকে জানান জানান, রাতে তার বাবা ব্যবসায়িক কাজে জুরাইন পোস্তগোলা এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ভাড়ায়চালিত মোটরসাইকেলে করে মিরপুরের বাসায় ফিরছিলেন। বিজয় সরণি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ আলী ভূঁইয়া গণমাধ্যমকে জানান, রাতে বিজয় সরণি এলাকায় একটি মাইক্রোবাসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন। ঘটনার পরপরই মাইক্রোবাসচালক ফরহাদ (২৫) নিজেই মাইক্রোবাসে করে আহত ব্যক্তিকে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গাড়িচালক ফরহাদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি জব্দ করা যায়নি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission