প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
রোববার (৫ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় মতিঝিলের যুব ভবনে চট্টগ্রাম বিভাগের অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের খেলোয়াড় মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য চেক প্রদান অনুষ্ঠানে অংশ নেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শিল্পমন্ত্রীর কর্মসূচি
দুপুর আড়াইটায় তেজগাঁও শিল্প এলাকার বিসিক ভবনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত বর্ষা মেলার উদ্বোধন এবং বিসিক শিল্পনগরীর কর্মকর্তাদের সম্মেলন ও কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আরটিভি/আইএম



