প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
সোমবার (১৩ জুলাই) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
স্বাস্থ্যমন্ত্রীর প্রেস ব্রিফিং
দুপুর ১টায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যা উপদ্রুত এলাকায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ১টা ১৫ মিনিটে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত আর্লি চাইল্ডহুড প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
খেলাফত মজলিসের সেমিনার
বিকেল ৪টায় রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের কসাইবাড়ি রেলগেট সংলগ্ন আমির’স চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থান পরবর্তী শিক্ষা সংস্কার ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
এতে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংসদ সদস্য এবং ওলামায়ে কেরাম উপস্থিত থাকবেন।
আরটিভি/আইএম




