ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ১১:১৬ এএম


ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় ৪১ টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ২৬ জন, ওয়ারী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ২৫ জন, তেজগাঁও বিভাগে ৬৪ জন, মিরপুর বিভাগে ৮৫ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৪৩ জন ও গোয়েন্দা বিভাগে  ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, একটি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল,৩৩০ টাকা ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission