ঢাকায় আবারও নামল বৃষ্টি

আরটিভি নিউজ

সোমবার, ২০ জুলাই ২০২৬ , ১২:১৪ পিএম


ঢাকায় আবারও নামল বৃষ্টি
রাজধানীতে বৃষ্টি : ছবি সংগৃহীত

টানা কয়েক দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকায় গত দু-তিন দিন রোদের হাসি দেখা গিয়েছিল। তাতে তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরমও বেড়েছিল। তবে সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টা নাগাদ আবার বৃষ্টি শুরু হয়েছে।

এ দিন আবহাওয়ার পূর্বাভাসেও দুপুর নাগাদ ঢাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছিল। সারাদেশের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর বর্ধিতাংশের অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চলে সক্রিয় ও অন্যত্র তা মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission