দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এক চালকের

আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:১০ পিএম


দুই অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল এক চালকের
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। পুরনো ছবি

রাজধানীতে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে এক রিকশাচালক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টার দিকে চকবাজারের উর্দু রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবির আহমেদের (৫০) গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহর থানার অষ্ট মিনসা গ্রামে। বর্তমানে তিনি কামরাঙ্গীরচরের মাহাদিনগর এলাকায় ভাড়া থাকতেন। 

রতন নামে একজন দবিরকে হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বিকেলে স্থানীয় মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক দবির গুরুতর আহত হন। পরে অন্য রিকশাচালক ও আমি আহত অবস্থায় উদ্ধার করে দবিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলে তিনি বাসায় চলে যান। পরবর্তী সময়ে দবিরের শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে তাকে পুনরায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

রতন আরও বলেন, দবিরকে মৃত ঘোষণার পর অন্য অটোরিকশাচালক কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একইসঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission