ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা

আরটিভি নিউজ

রোববার, ০২ আগস্ট ২০২৬ , ১০:১৪ পিএম


ওজনে কম দেওয়ায় নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা
নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরি। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জনপ্রিয় বিস্কুট কোম্পানি নাবিস্কো বিস্কুট অ্যান্ড ব্রেড ফ্যাক্টরিকে ওজনে কম দেওয়ার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, মোড়কে উল্লেখিত ওজনের তুলনায় কম ওজনের বিস্কুট বাজারজাত এবং একই পণ্যের মোড়কে ভিন্ন ভিন্ন ওজন উল্লেখ করে ভোক্তাদের বিভ্রান্ত করা হত। 

আরও পড়ুন

রবিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, অভিযানের সময় প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুটের মোড়ক নিবন্ধন সনদ অনুযায়ী ওজন যাচাই করে দেখা যায়, পণ্যের প্রকৃত ওজন মোড়কে উল্লেখিত ওজনের চেয়ে কম। এ ছাড়া একই পণ্যের মোড়কের সামনের ও পেছনের অংশে ভিন্ন ভিন্ন ও বিভ্রান্তিকর ওজন উল্লেখ করা হয়েছে, যা ভোক্তাদের বিভ্রান্ত করার পাশাপাশি প্রচলিত আইনেরও লঙ্ঘন।

প্রতিষ্ঠানটিকে মোড়কে ঘোষিত তথ্য অনুযায়ী সঠিক ওজন নিশ্চিত করে পণ্য উৎপাদন, বিক্রয় ও বাজারজাত করার নির্দেশনা দেয় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে আইন অনুযায়ী আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission