গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা, ভবন থেকে পড়ে আসামির মৃত্যু

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ , ০৬:০৪ পিএম


গ্রেপ্তার এড়াতে পালানোর চেষ্টা, ভবন থেকে পড়ে আসামির মৃত্যু
ছবি প্রতীকী

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় আটতলা ভবন থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

বুধবার (৫ আগস্ট) দিবাগত ১টার দিকে সিদ্ধেশ্বরীর র‍্যাংগস গার্ডেন প্যালেস নামে একটি ভবনে এ ঘটনা ঘটে। পরে রমনা থানা-পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, নজরুল ইসলাম গাজীপুর সিটি করপোরেশনের হিসাবরক্ষক ছিলেন। সিদ্ধেশ্বরী এলাকায় তার নিজের বাসা। গাজীপুর জেলা দায়রা জজকোর্ট থেকে তার নামে পরোয়ানার কাগজ আসে। সেই ভিত্তিতে রমনা থানা-পুলিশ গতরাতে নজরুল ইসলামের বাসায় যায়।

ওসি আরও জানান, পুলিশ বাসায় যাওয়ায় পর নজরুল ইসলাম টের পেয়ে ৮তলা ভবনের ছোট পকেট গেট দিয়ে পালানোর চেষ্টা করেন। তাকে অনেক নিষেধ করা সত্ত্বেও তিনি পালাতে গিয়ে নিচে পড়ে যান। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা আছে।

আরটিভি/এমএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission