‘মেঘনার ভাঙন রোধে ৩২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার’

লক্ষ্মীপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২০ , ০৩:৪১ পিএম


Govt launches Rs 3200, crore project
মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের মেঘনা নদীর ভাঙন রোধে ৩২শ’ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। আগামী বর্ষা আসার আগেই দুই উপজেলার ৩১ কিলোমিটার এলাকায় নদী ড্রেজিং ও তীর রক্ষা বাঁধের কাজ শুরু করা হবে।

আজ শুক্রবার সকালে মেঘনার ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এসে কমলনগরের লুধুয়া বাজার এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,  বাংলাদেশ নদীমাতৃক দেশ। বহুকাল থেকে নদীভাঙন চলে আসছে। তড়িগড়ি করে নদীভাঙন রোধ সম্ভব নয়। তবে সরকার এ ব্যাপারে আন্তরিক। নদী শাসনে সরকার বড় বড় প্রকল্প হাতে নিয়েছে। কয়েকটি প্রকল্প চালু রয়েছে। করোনাভাইরাসের কারণে পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা ধীরগতি হলেও শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ।

পথসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন মাস্টারের সভাপতিত্বে আরও ছিলেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আব্দুল মান্নান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ ও উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পী।

পরে প্রতিমন্ত্রী রামগতির সোনালী গ্রাম, বালুরচর ও চর আলগী এলাকার মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন।

জেবি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission