ফের ভোট চান গোপালপুরের পরাজিত কাউন্সিলররা

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২১ , ০৪:২৮ পিএম


নির্বাচন×ভোট×কাউন্সিলর×জালিয়াতি×ইভিএম×ঊর্ধ্বতন×তদন্ত×পৌরসভা×
ফাইল ছবি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনে ভোট জালিয়াতি ও ফলাফল ঘোষণায় অনিয়মের প্রতিবাদ এবং পুনর্নিবাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসের সামনে পরাজিত সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. জোয়াহের আলী, সিকান্দার আলী ও সাইফুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী মধুমনি, ১,২,৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিউটি বেগম ও রহিমা বেগম।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তরা অভিযোগ করে বলেন, পঞ্চম ধাপে ১৪ ফ্রেরুয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণায় জালিয়াতি ও ইভিএম মেশিনে প্রার্থীর নামের পাশে কোনও প্রতীক ছিলো না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত করা উচিত। তদন্ত সাপেক্ষে এই পৌরসভায় কাউন্সিলরদের পুনরায় নির্বাচন দাবি জানান।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission