সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে পিরোজপুরের নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উপজেলা যুবলীগের নেতা শাহ মো. নাসির উদ্দিন বাদী হয়ে শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে ওই জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, রেডিও গুলিস্তান নামের একটি ফেসবুক পেজে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এর বিরুদ্ধে কটূক্তিমূলক এবং তার চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করে একটি ভিডিও আপলোড করা হয়েছে। উক্ত পোস্টকে কেন্দ্র করে তার চরিত্র ও পারিবারিক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্মিলিতভাবে বিভিন্ন খারাপ মন্তব্যের সম্মুখিন হচ্ছে। অসত্য কুরুচিপূর্ণ লেখনী পোস্ট করে মন্ত্রী মহোদয়কে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস করছে।
উল্লেখ্য, রেডিও গুলিস্তানডটকম নামের একটি ফেসবুক পেজে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বিরুদ্ধে কটূক্তিমূলক ও তার চরিত্র নিয়ে অশালীন মন্তব্য করে একটি পোস্ট আপলোড দেয়া হয়। এর পর থেকেই ওই পোস্টকে মিথ্যা এবং বানোয়াট উল্লেখ করে হাজার হাজার ফেসবুক ব্যবহারকারীরা নিন্দা জানিয়ে আসছেন। তারা মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীকে সৎ এবং নিষ্ঠাবান একজন উন্নয়নের রূপকার উল্লেখ করে ওই পোস্টের মাধ্যমে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
পি




