'জনদুর্ভোগের কথা চিন্তা করেই শোভাযাত্রা করেনি আ. লীগ'

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ , ০৪:৩৪ পিএম


'জনদুর্ভোগের কথা চিন্তা করেই শোভাযাত্রা করেনি আ. লীগ'

হেফজতের সঙ্গে আপোষ নয়, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা করেনি আওয়ামী লীগ, এনিয়ে বিভ্রান্তি ছড়ানোর কিছু নেই। 

বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, হেফাজতের সঙ্গে কোনো রাজনৈতিক জোট করেনি সরকার। বরং কাওমি মাদরাসা শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসছিল। 

তাদের দাবির প্রেক্ষিতে তাদের বঞ্চনা ঘুচিয়ে প্রচলিত শিক্ষা কাঠামোতে নিয়ে আসতেই স্বীকৃতি দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission