চাঁপাইনবাবগঞ্জে লকডাউন: কেনাবেচা হচ্ছে আম, তবে জমছে না বাজার 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩০ মে ২০২১ , ০৩:৫৪ পিএম


চাঁপাইনবাবগঞ্জে লকডাউন: কেনাবেচা হচ্ছে আম, তবে জমছে না বাজার 
ফাইল ছবি

করোনা সংক্রমণ হার বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে ঘোষিত সাত দিনের বিশেষ লকডাউনের আজ ৬ষ্ঠ দিন। লকডাউনের আওতাভুক্ত থাকায় কেনাবেচা হচ্ছে আম। তবে ব্যবসায়ীরা বলছেন, আমের বাজার জমছে না। 

সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে আমের বাজার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছড়িয়ে বসানো হয়েছে। এতে করে এ জেলার প্রধান অর্থকরী ফসল আম কেন্দ্রীয় কার্যক্রম কিছুটা হলেও সচল রয়েছে, তবে কাঙ্ক্ষিত ক্রেতা না পাওয়ায় বাজার জমছে বলছেন ব্যবসায়ীরা। 

আম নিয়ে বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায় বাগান মালিক ও ব্যবসায়ীদের। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজার, বিশ্বরোড মোড় এলাকাসহ বিভিন্ন এলাকার মোড়ে আমের কেনাবেচা হতে দেখা গেছে, ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে আম পাঠানোর কাজ করছেন। 

আম কেন্দ্রীয় যানবাহন ও পণ্যবাহী ট্রাক ছাড়া জেলায় আর কোনও যানবাহন চলাচল করছে না। চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকলেও আম নিয়ে নিয়মিতই চলাচল করছে ম্যাংগো স্পেশাল ট্রেন। 

জেলা পুলিশের ৫০টি চেকপোস্ট বসানো হয়েছে জেলা জুড়ে। পুলিশ সদস্যরা লকডাউনের বিধিনিষেধ মানাতে কাজ করছে। 

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, নতুন করে চাঁপাইনবাবগঞ্জে ১০৭ জনের করোনা সনাক্ত হয়েছে। ১৮৮ জনের নমুনায় ১০৭ জনের করোনা পজিটিভ আসে। তবে করোনায় গত ২৪ ঘণ্টায় জেলায় কারও মৃত্যু হয়নি।
অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটের শয্যা সংখ্যা বাড়িয়ে ৫০টি করা হয়েছে, সেই সঙ্গে বাড়ানো হয়েছে নমুনা পরীক্ষার সংখ্যাও। 

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ জানান, চলমান লকডাউনের সময়সীমা আর বাড়ানো হবে কিনা তা আজ সন্ধ্যায় আসা করোনা টেস্টের রিপোর্ট ও সার্বিক দিক পর্যালোচনা করে, সোমবার সকালে জেলা করোনা প্রতিরোধ কমিটির মিটিং এ সিদ্ধান্ত নেয়া হবে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission