কুমিল্লার ফল বিপর্যয়ের নেপথ্যে

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ , ০৪:৫১ পিএম


কুমিল্লার ফল বিপর্যয়ের নেপথ্যে

গণিত এবং ইংরেজিতে খারাপ করায় কুমিল্লা বোর্ডের পাসের হার কমেছে। বললেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে পরীক্ষার ফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ বছরের এসএসসিতে কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার। এবারের পাসের হার ৫৯ দশমিক ৩ শতাংশ। গেলো বছর পাসের হার ছিল ৮৪ শতাংশ।  

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন। ২০১৬ সালে এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৫৪ জন। গেলো বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ২ হাজার ৫০৪ জন শিক্ষার্থী।

কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, এবার মোট ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১১ জন। কুমিল্লা বোর্ডে এবারের সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে গণিত বিষয়ে। গণিতে অকৃতকার্য হয়েছে ৩৪ হাজার ৬৬৯ জন ও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে ২৫ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী।

এ বিভাগের মধ্যে সবচেয়ে বেশি অকৃতকার্য হয়েছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগ থেকে মোট পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ৫৬.৫৭ শতাংশ এবং ৮৪.১৬ শতাংশ পাস করেছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

এসএস  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission