সলঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সিরাজগঞ্জ সংবাদদাতা, আরটিভি নিউজ

বুধবার, ১১ আগস্ট ২০২১ , ১১:৩৭ এএম


সলঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত
ফাইল ছবি

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে দিপঙ্কর দ্বীপ (২০)। 

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহজাহান আলী আরটিভি নিউজকে জানান, সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হবার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দীপকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জিএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission