চানাচুরের বৈয়মে ইয়াবা!

আরটিভি অনলাইন রিপোর্ট, ভোলা

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ০৫:১১ পিএম


চানাচুরের বৈয়মে ইয়াবা!

ভোলায় ৬ হাজার পিস ইয়াবার চালানসহ পরিবারে মাইক্রো চালক রুবেল গ্রেপ্তার হওয়ার একদিন পরই বৃহস্পতিবার দুপুরে অভিনব কায়দায় সাড়ে ৩শ' পিস ইয়াবাসহ আরো একজনকে আটক করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম আওলাদ হোসেন।

তার বাড়ি নেয়াখালি জেলার হাতিয়া উপজেলার ৮ নম্বর আদর্শ গ্রামে। পিতার নাম আব্দুর রশিদ।

আওলাদ চট্রগ্রাম থেকে চানাচুর ভর্তি একটি প্লাস্টিকের বয়ামে ভেতরে করে এসব ইয়াবা নিয়ে ভোলার নতুন বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে পৌঁছে দেয়ার সময় ডিবি সদস্যরা তাকে আটক করে।

এ অভিযানে ছিলেন, ডিবি’র ওসি ফারুক আহম্মদ, এসআই শওকত জাহান, এসআই তরিকুল ইসলাম।

দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সম্মেলনে অভিযানের বর্ণনা দেন।

অন্যদিকে, একদিন আগে গ্রেপ্তার হওয়া রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়েছে পুলিশ।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission