লক্ষ্মীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, লক্ষ্মীপুর

শনিবার, ২০ মে ২০১৭ , ০৬:৫৬ পিএম


লক্ষ্মীপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৬

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ছাত্রদলের বর্ধিত সভায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় দলের ৬ জন আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার দুপুরে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের পরিচয় পাওয়া যায়নি। 

ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে আমরা পূর্ব নির্ধারিত বর্ধিত সভা করছিলাম। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে সভা হয়নি। পরে সভাস্থল থেকে যাবার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা ফের হামলা চালায়। 

বিজ্ঞাপন

হামলার অভিযোগ অস্বীকার করে কমলনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব বলেন, ২১ মে বিকেলে হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হবে। ওই সম্মেলন পণ্ড করতে তারা ষড়যন্ত্র করছিলেন। এ খবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। হামলার অভিযোগ সত্য নয়।

এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission