হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলাম হত্যা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন মিয়া (২৫) উমেদনগর এলাকার বাসিন্দা। তিনি শহরের একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে শহরের টাউন হল রোড এলাকায় হবিগঞ্জ সদর হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সাইফুল ইসলামকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন নিহত সাইফুল ইসলামের বোন লুৎফুন্নেছা শেফু। হত্যাকাণ্ডের পর সাইফুল হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তার, শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন মেডিকেল টেকনোলজিস্টরা।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী জানান, গোপন তথ্যের ভিত্তিতে উমেদনগর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
জিএম




