ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২ , ০৩:০৭ পিএম


ধর্ষণের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
টাঙ্গাইলের মির্জাপুর

টাঙ্গাইলের মির্জাপুরে ধর্ষণের ভিডিও ধারণ ও ছবি তুলে এক নারীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ ও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে লুৎফুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১২ সিপিসি-৩-এর টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে.  আব্দুল্লাহ আল মামুন আরটিভি নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার পাকুল্লা এলাকা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত লুৎফুর রহমান উপজেলার ছিতেশ্বরী গ্রামের মইনুল হকের ছেলে। তিনি একটি প্রাইভেট ঔষুধ কোম্পানিতে চাকরি করেন।

র‍্যাবের কোম্পানি কমান্ডার জানান, লুৎফুর রহমান একটি প্রাইভেট ওষুধ কোম্পানিতে চাকরি করে। চাকরির সুবাদে সে এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এমতাবস্থায় ওই নারীকে ফুঁসলিয়ে ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ও ছবি তুলে রাখে লুৎফুর রহমান। পরবর্তীতে লৎফুর ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ভিডিও ও ছবি প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে। এ ছাড়াও বিভিন্ন সময়ে ভিকটিমের ভাষ্যমতে প্রায় ২০ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণলংকার হাতিয়ে নেয়। 

এমআই/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission