লংগদু অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের ছাড় দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

রাঙামাটি প্রতিনিধি

বুধবার, ০৭ জুন ২০১৭ , ০৬:১৯ পিএম


লংগদু অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের ছাড় দেয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও)

লংগদু অগ্নিসংযোগের ঘটনায় দোষী কাউকে ছাড় দেয়া হবে না। ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ দেয়া হবে। বললেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

রাঙামাটিতে ঘটনাস্থল ঘুরে দেখে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাসিম বলেন, এলাকায় সম্প্রীতি নষ্টের জন্য কেউ কেউ ইন্ধন দিচ্ছে।  কেউ ইচ্ছে করলে আইন নিজের হাতে তুলে নিতে পারে না।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি খোঁজখবর রাখছেন। আমরা পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কাছে গিয়ে এখানকার বিষয়টি অবগত করবো।

১৪ দলের উদ্যোগে লংগদুতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে মানিকজোড় ছড়া তিনটিলা বিহারে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ ১৪ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission