টিকটক করতে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 

নড়াইল প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৮ মে ২০২২ , ০৯:২৪ পিএম


টিকটক করতে বাধা দেওয়ায় কিশোরীর আত্মহত্যা 
ফাইল ছবি

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামে ছেলেদের সঙ্গে টিকটক বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়া নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছে এক কিশোরী। 

বিজ্ঞাপন

রোববার (৮ মে) দুপুরে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা এ তথ্য নিশ্চিত করেছন। 

নিহত ব্যক্তি নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মুলখানা গ্রামের নিজাম মল্লিকের মেয়ে সুমি আক্তার (১৯)।

বিজ্ঞাপন

জানা গছে, শনিবার (৭ মে) সকালে ছেলেদের সঙ্গে টিকটক ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া নিয়ে মা আমেনা বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয় সুমির। পরে মা আমেনা ঘুমিয়ে পড়লে ঘরে থাকা ফসলে দেওয়া কীটনাশক নিয়ে পাশের বাড়ি রাশিদা বেগমের টিনের ঘরে গিয়ে কীটনাশক পান করে। পরে স্থানীয়রা ঘটনা জানতে পেরে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে পথে সুমির মৃত্যু হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর অভিযোগে মামলা করেছেন তার মা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission