রংপুরে নিহতদের ১৫ জনের পরিচয় পাওয়া গেছে

শনিবার, ২৪ জুন ২০১৭ , ০৫:০৫ পিএম


রংপুরে নিহতদের ১৫ জনের পরিচয় পাওয়া গেছে

রংপুরের পীরগঞ্জ উপজেলার কোলাবাড়িতে ট্রাক উল্টে নিহত ১৭ জনের মধ্যে ১৫ জনের পরিচয় পাওয়া গেছে। শনিবার ভোরে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন রবিউল ইসলাম, নাসিদা আক্তার, আজিজুল ইসলাম, আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন, আনিসুজ্জামান, সুপর্ণা, কোহিনুর ইসলাম, শহিদুল ইসলাম, মজনু মিয়া, সাদ্দাম হোসেন, মুনির হোসেন, রফিকুল ইসলাম ও খলিল মিয়া।

তাদের সবার বাড়ি লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলায়। নিহতরা বাসের টিকিটি না পেয়ে ঈদের ছুটিতে গাজীপুর থেকে সিমেন্ট বোঝাই ট্রাকে বাড়ি যাচ্ছিলেন। নিহত সবাই পোশাক শ্রমিক বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ওসি রেজাউল করীম জানান, সিমেন্টবাহী ট্রাকটিতে ২৮-৩০ জন গাজীপুর থেকে রংপুর যাচ্ছিলেন। কোলাবাড়িতে ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। এছাড়া আহত হন ১৩ জন।

তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে ৬ জনের মৃত্যু হয়। পরে আহত ৮ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

কে/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission