প্রেমের টানে টাঙ্গাইলে ভারতীয় তরুণী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৬ আগস্ট ২০২২ , ১০:০৮ পিএম


প্রেমের টানে টাঙ্গাইলে পীরের বাড়িতে ভারতীয় তরুণী

কাতার প্রবাসী তরুণের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রেমের সম্পর্কের জেরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহবতপুর ইউনিয়নে এক ভারতীয় তরুণী এসেছেন। তবে ওই তরুণীকে কারও সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে সরেজমিন থেকে এ তথ্য পাওয়া যায়। 

প্রেমিক হলেন, কালিহাতী উপজেলার সহবতপুর ইউনিয়নের বিন্যাউড়ী গ্রামের খাদেম হোসেনের ছেলে মামুন (২৫)। প্রেমিকা বিউটি খাতুন (২০) ভারতের কলকতার বর্ধমান শহরের শেখ হানিফের মেয়ে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, ভারতীয় তরুণীকে স্থানীয়রা দেখার জন্য বাড়িতে ভিড় করে। কিন্তু তাকে না দেখেই ফিরে যেতে হচ্ছে। 

এদিকে প্রায় এক মাস আগে কাতার প্রবাসী মামুন দেশে ফেরেন। এর কয়েক দিন পর এক আত্মীয়কে নিয়ে মামুন ভারতে যান। সেখান থেকে গত শুক্রবার ওই তরুণীকে নিয়ে দেশে ফেরেন তিনি। পরে গত শনিবার কোর্ট ম্যারেজ ও স্থানীয় কাজীর মাধ্যমে ওই তরুণীর সঙ্গে  বিয়ে করেন মামুন। 

বিজ্ঞাপন

মামুনের পরিবার জানান, বিদেশে থাকতেই ভারতীয় ওই তরুণীর সঙ্গে তার সম্পর্ক। বৈধ পাসপোর্ট ও ভিসার মাধ্যমে তার পরিবার বাংলাদেশে মামুনের কাছে পাঠিয়েছে। বাড়িতে আনার পর আইনগতভাবেই বিয়ে হয়েছে। 

উপজেলার সহবতপুর ইউনিয়ন পরিষদের সদস্য পরিতোষ পাল জানান, বিদেশে থাকতেই ভারতীয় তরুণীর সঙ্গে প্রেম হয় মামুনের। এরপর দেশে আসার পর ওই তরুণীকে বাড়িতে নিয়ে এসেছে। তার বাবা স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও তার চাচা পীর হওয়ায় বিষয়টি নিয়ে তেমন আলোচনা করছেন না।

বিজ্ঞাপন

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ভারতীয় ওই তরুণী পশ্চিমবঙ্গ থেকে বৈধ পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছেন। পুলিশ সদস্যরা ওই বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। বিউটি খাতুন নামের ওই ভারতীয় তরুণীর সঙ্গে কাতার প্রবাসী মামুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপরই প্রেমের টানে ভারতীয় তরুণী মামুনের বাড়িতে আসে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission