বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আরটিভি অনলাইন রিপোর্ট, বগুড়া

শুক্রবার, ২১ জুলাই ২০১৭ , ০৩:০২ পিএম


বগুড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।

বিজ্ঞাপন

শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের ধনকুণ্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আব্দুল জলিল (৬৫) ছাড়া অন্য হতাহতদের পরিচয় জানা যায়নি। আব্দুল জলিলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়।

বিজ্ঞাপন

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা আরটিভি অনলাইনকে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বর্ণালী স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস ধনকুণ্ডি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ভুট্টা বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ৬ জন আহত হন। গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে হাসপাতালে নেয়ার পথে ১ জন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক জনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শেরপুর থানার এসআই বুলবুল আহম্মেদ আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission