বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ , ০৯:২১ পিএম


বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের চান্দঁগাও থানার কালুরঘাট এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বে থাকা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই এলাকার কাজীরপাড়ার মৃত হানিফের ছেলে মোহাম্মদ হাসান। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।  

নিহতের ভাই মো. বাদশা জানান, ভাইয়ের সঙ্গে তার বন্ধু মিরাজের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মিরাজ তাকে ছুরিকাঘাত করে। এ সময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরাজের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে হাসপাতালের দায়িত্বে থাকা পাচঁলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, বিকেলে মোহাম্মদ হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ নিহতের বন্ধু মিরাজ এ ঘটনা ঘটিয়েছে। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission