রব্বানীর কথা শোনে রাজহাঁস (ভিডিও)

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৪ এপ্রিল ২০২৩ , ০৭:১৯ পিএম


‘বোধ’ কথা বুঝতে পারে। আর এই ‘বোধ’ কোনো মানুষ নয় বরং একটি রাজহাঁস। হাঁসটি ভাষা বুঝতে পারে বলেই তার মালিক নাম দিয়েছে ‘বোধ’। পালিত রাজহাঁসের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ ভালোবাসার সম্পর্ক দেখা যায় বগুড়ার সাবগ্রামে। রাজহাঁস এবং মানুষের মধ্যে এমন ভালোবাসা দেখে অভিভূত স্থানীয় লোকজন।

হেঁটে যাচ্ছেন গোলাম রব্বানী। তাকে অনুসরণ করে পেছন পেছন আসছে একটি রাজহাঁস। তিন বছরে হাঁসটির সঙ্গে এমন একাত্মার সম্পর্ক গড়ে উঠেছে তার। রাব্বানী যখন ভাত খায়, পাশে দাঁড়িয়ে খায় রাজহাঁসও। পথ চলতে গেলে সাথী হয় সেই হাঁস। আবার দোকানে বাজার সদাই করতে গেলেও সঙ্গে থাকে হাঁসটি।

প্রায় তিন বছর আগে জয়পুরহাট থেকে একজোড়া রাজহাঁস কেনেন তিনি। কিছু দিনের মধ্যে একটি মারা গেলে সঙ্গীহীন হয়ে যায় হাসটি। তখন আস্তে আস্তে রব্বানীর সঙ্গে ভাব জমে যায় হাসটি। দীর্ঘ সময় না দেখতে পেলে হাঁসটি ডাকাডাকি করতে থাকে। মুঠোফোনে হাঁসটিকে গোলাম রব্বানীর কথা শোনানো হলে সে শান্ত হয়ে যায়।

গোলাম রব্বানী বলেন, প্রায় তিন বছর আগে জয়পুরহাট থেকে একজোড়া রাজহাঁস কিনেছিলাম। কিছুদিনের মধ্যে, নারী হাঁসটি মারা যায়। পরে সঙ্গীহীন হয়ে পড়া পুরুষ হাঁসটি শুধু ডাকাডাকি করত। একসময় হাঁসটির সঙ্গে আমার ভাব জমে যায়।

এদিকে, গোলাম রব্বানীর সঙ্গে রাজহাঁসের এমন ভালোবাসার সম্পর্ক দেখে অভিভূত স্থানীয় লোকজন। 

মানুষের সঙ্গে কুকুর ও বিড়ালের গভীর ভালোবাসা মাঝেমধ্যে দেখতে পাওয়া গেলেও রাজহাঁসের সঙ্গে এমন সম্পর্ক বিরল। তাদের সম্পর্কের গল্প ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission