সিলেটে মাকু রবির ফাঁসি কার্যকর

বুধবার, ১৩ জুলাই ২০১৬ , ০৯:৪২ এএম


সিলেটে মাকু রবির ফাঁসি কার্যকর

সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাকু রবি দাসের ফাঁসি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত (১৩ জুলাই) ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়।সিলেট কেন্দ্রীয় কারাগার সূত্র এ তথ্য জানায়।

মামলা সূত্রে জানা যায়,২০০১ সালের ৩১ অক্টোবর রাতে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে প্রতিবেশী নাইনকা রবিদাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু রবিদাস।

বিজ্ঞাপন

২০০৩ সালের ৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নানইকা হত্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মাকু রবিদাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাওয়ের সমাধনী রবিদাসের ছেলে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission