নোয়াখালীতে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

আরটিভি নিউজ

বুধবার, ১২ জুলাই ২০২৩ , ০৩:১৫ পিএম


নোয়াখালীতে অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ

তথ্য অধিকার আইন-২০০৯-এর প্রয়োগে গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাপক এবং সক্রিয় অংশগ্রহণ তথা তথ্যে প্রবেশাধিকারের মাধ্যমে তাদের ক্ষমতায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে নোয়াখালীতে অনুষ্ঠিত হলো ‘ তথ্য অধিকার আইন ২০০৯ প্রয়োগের মাধ্যমে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ। 

মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি), ফ্রিডরিখ ন্যাউম্যান ফাউন্ডেশন ফর ফ্রিডোম বাংলাদেশ (এফএনএফ বাংলাদেশ)-এর সহায়তায় দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

মোট ৩৫জন জাতীয় ও আঞ্চলিক/স্থানীয়  পর্যায়ের দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেল ও  জেলা প্রেস ক্লাবের  প্রতিনিধি,  জেলা তথ্য কর্মকর্তা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার অফিসার, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি’র সদস্য, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, আইনজীবী এবং নাগরিক সমাজ সংগঠনের প্রতিনিধি প্রশিক্ষণে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর ডেপুটি কমিশনার এবং জেলা ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। প্রশিক্ষণটি পরিচালনা করেন ড. মো: আ: হাকিম, পরিচালক (গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ), তথ্য কমিশন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission