নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ , ১১:২৪ পিএম


নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা
ছবি : আরটিভি

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আবু কাউছার ভূঁইয়া নামের এক ব্যাক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। কাউছার মোগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

প্রশান্ত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিল। এমন অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান চালাই। এ সময় আবু কাউছার ভূঁইয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। তাছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission