গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, ক্রেতাদের ভিড়

স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ০৬ এপ্রিল ২০২৪ , ১১:০২ পিএম


গরুর মাংসের কেজি ৫৯৫ টাকা, ক্রেতাদের ভিড়
ছবি : আরটিভি

কুড়িগ্রামের উলিপুরের পাঁচপীর বাজারে গরুর মাংস ৫৯৫ টাকায় বিক্রির খবরে সাধারণ মানুষের ঢল নেমেছে। শুধুমাত্র কমদামে গরুর মাংস কেনার জন্য দীর্ঘ লাইনে  দাঁড়িয়ে থাকতে দেখা যায় অনেককে। ক্রেতারা কিনতে পারছেন সর্বনিম্ন ১০০ গ্রাম থেকে সর্বোচ্চ ১ কেজি মাংস। জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে এ স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।  

বিজ্ঞাপন

বাজার দর থেকে কেজিতে ১২৫ টাকা কমে বিক্রি করা হচ্ছে এসব মাংস। এমনকি ৩০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস। কমদামে মাংস কিনতে সাধারণ ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায়।

শনিবার প্রথম দিনে মাত্র দুই ঘণ্টায় বিক্রি হয় ৩০০ কেজিরও বেশি মাংস। আসন্ন ঈদের আগে কমদামে এ মাংস কিনতে পেয়ে এসব মানুষ অনেক খুশি। 

বিজ্ঞাপন

মাংস কিনতে আসা আমজাদ মিয়া জানান, বাজারের চেয়ে প্রায় ১২৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পারছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ কিনেছি পরে আরও কিনতে আসব। 

যতিনের হাট এলাকা থেকে আসা সবুর আলী জানান, এখানে ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সব সময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, ভালোলাগা থেকে সাধারণ মানুষের পাশে দাড়াতে তারা স্বেচ্ছা শ্রমে কাজ করছেন। হাটে গরু কেনা থেকে মাংস বিক্রি পর্যন্ত তারা বিনা পরিশ্রমে কাজ করছেন। 

স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারেন না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission