দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১

যশোর প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ , ০২:৪৩ পিএম


দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় রাকিব হোসেন (১৮) নামে এক চালকের সহকারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোরে যশোর-চুকনগর সড়কের উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল নতুনপাড়া এলাকার মৃত আশরাফুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ ধাক্কা দেওয়া ট্রাকটির চালক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার হজরত আলীকে (৫০) গ্রেপ্তার করেছে। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুকনগর দিক থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক আজ ভোরে উপজেলার মঙ্গলকোটের বাদুড়িয়া মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা তরমুজ বোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে কাঠ বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকের সহকারী রাকিব হোসেন মারা যান। ওই কাঠ বোঝাই ট্রাকের চালক ছিলেন হযরত আলী। 

এ ছাড়া তরমুজ বোঝাই ট্রাকটি ধাক্কা খেয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। ট্রাক চালক হযরত আলীকে গ্রেপ্তার করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission