ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রংপুরে বালুখেকোদের রমরমা বাণিজ্য, রাজস্ব হারাচ্ছে সরকার 

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৮:০৮ পিএম
ছবি : আরটিভি

রংপুর তিস্তা, ঘাঘট, করতোয়াসহ অসংখ্য নদ-নদী বেষ্টিত এলাকা। বিশেষ করে তিস্তা ও ঘাঘট যেন বালুময় প্রান্তর। এসব নদী থেকে বছরের পর বছর ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে বালুখেকোরা। যেন বালু ব্যবসায়ীদের স্বঘোষিত বালুমহালে পরিণত হয়েছে নদীর পেট।

প্রতিদিন অবৈধভাবে প্রায় ১ লাখ ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে এসব এলাকা থেকে। স্থানীয় বাজারে যার মূল্য প্রায় ১০ লাখ টাকা। আর সেই বালু রংপুর জেলার বিভিন্ন স্থানে স্থাপনা নির্মাণ ও খাল ভরাটের কাজে ব্যবহার হচ্ছে। অথচ জেলা প্রশাসন কর্তৃক ইজারা দেওয়া বালুমহালে নেই ক্রেতা।

অবৈধভাবে বালু বাণিজ্য অব্যাহত থাকায় একদিকে যেমন সরকার বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে অন্যদিকে হুমকিতে রয়েছে পার্শ্ববর্তী ফসলি জমি। স্থানীয় প্রশাসনকে এক প্রকার ম্যানেজ করে অবৈধ বালু ব্যবসা নির্বিকারে চলছে বলে স্থানীয়দের অভিযোগ।

অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট থানা এলাকার কিছু পুলিশ সদস্য, তহশীল অফিস, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের সিন্ডিকেটে তৈরি হয়েছে এসব অবৈধ বালুমহাল। সাধারণত ভ্রাম্যমাণ আদালত হয় দিনের বেলায় আর রাতে বালু উত্তোলন বেশি হয়। এছাড়া ভ্রাম্যমাণ টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই খবর দিয়ে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জেল-জরিমানা করলেও দু-একদিন কর্মযজ্ঞ বন্ধ রেখে পুনরায় বালু উত্তোলন শুরু করে সিন্ডিকেট চক্রটি।

গত বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাতে রংপুরের মিঠাপুকুর উপজেলার ১১ নম্বর বড়বালা ইউনিয়নের একটি অবৈধ বালুমহাল থেকে বালু উত্তোলনের সময় চালকসহ একটি ট্রাক জব্দ করে মিঠাপুকুর থানা পুলিশ। পরে ইউনিয়ন চেয়ারম্যানের দেনদরবারে ঘটনাস্থল থেকে ট্রাকসহ অপরাধীকে ছেড়ে দেওয়া হয়।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, অবৈধ বালুসহ যে ট্রাকটি ধরা হয়েছে, সেটির চালক একসময় মাদকাসক্ত ছিল, তাকে ফেরাতে এবং তার কর্মসংস্থানের জন্য ইউনিয়ন চেয়ারম্যান সেটি কিনে দেয়, তাই চেয়ারম্যানের অনুরোধে সে আর কোন অবৈধ বালু উত্তোলন করবে না শর্তে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান তরিকুল ইসলাম সরকারের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ট্রাকের চালক এলাকার গরিব ছেলে, সে একটা পুরাতন ট্রাক কিনে চালায়। যেহেতু প্রথমবার সে অবৈধ বালু উত্তোলন করেছে, তাই স্থানীয় বাসিন্দাদের অনুরোধে শেষবারের মতো ট্রাকসহ তাকে ছেড়ে দেওয়ার জন্য আমি ওসিকে অনুরোধ করেছি। সেই সঙ্গে অবৈধ বালু উত্তোলন বন্ধে সতর্ক করে দিয়েছি এবং অবৈধ বালু উত্তোলনে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছি।

সরেজমিনে রংপুরের নদীবেষ্টিত বিভিন্ন উপজেলাগুলো ঘুরে দেখা মেলে বালু উত্তোলনের নানা চিত্র। বিভিন্ন পয়েন্ট থেকে শ্যালো মেশিন এবং শুকনো চরে কোদাল ও বেলচা দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করা হচ্ছে। তিস্তা নদী এলাকার পয়েন্টগুলো হলো- মহিপুর তিস্তা ব্রিজের নিচ, মহিপুর, গান্নারপাড়, ধামুর বোল্লারপাড়, দক্ষিণ কোলকোন্দ সিংগীমারী, দক্ষিণ কোলকোন্দ গ্রোইন বাঁধ, দক্ষিণ কোলকোন্দ বাবুপাড়া, পাইকান ব্যাঙপাড়া ও পাইকান পীরপাড়া, উত্তর চিলাখাল, পূর্ব ইচলী ও মধ্য ইচলী। আর ঘাঘট নদের যেসব জায়গা থেকে বালু তোলা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পাইকান ডাক্তারপাড়া, পাইকান চওড়াপাড়া, পাইকান দোলাপাড়া, পাইকান বগুলাগাড়ী, দক্ষিণ পানাপুকুর ফকিরপাড়া সংলগ্ন বাগানবাড়ী, বেতগাড়ী মুন্সিপাড়া ও বেতগাড়ী বালাপাড়া।

এছাড়া বেশ কয়েকটি স্থানে মৎস্য প্রকল্পের নামে খাল খনন করে মাটি ও বালু বিক্রি করা হচ্ছে। এসব স্থান থেকে বালু ব্যবসায়ীরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে, কেউ প্রশাসনকে ফাঁকি দিয়ে কিংবা কৌশলে ম্যানেজ করে বছরের পর বছর ধরে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এছাড়া সদরের দমদমা, হারাগাছের মায়াবাজার ও মণেয়াচর, পীরগাছা, মিঠাপুকুর, বদরগঞ্জসহ উপজেলাগুলোর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে প্রতিনিয়ত।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য মতে, প্রতি বছর গঙ্গাচড়া উপজেলা থেকে প্রায় সাড়ে ৩ কোটি ঘনফুট বালু ও ভিটি বালু উত্তোলন করা হচ্ছে। যার ৫৫ শতাংশ তিস্তা নদী থেকে, ৩০ শতাংশ ঘাঘট নদ থেকে এবং অবশিষ্ট ১৫ শতাংশ বিভিন্ন স্থানের মৎস্য প্রকল্পের খননকৃত খাল থেকে উত্তোলন করা হচ্ছে। এসব বালু ও ভিটি গঙ্গাচড়া উপজেলাসহ রংপুর জেলার বিভিন্ন স্থানে যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পরোক্ষ মদদেই অবৈধ বালু ব্যবসা অব্যাহত রয়েছে। এতে জড়িত রয়েছেন স্থানীয় বেশ কিছু প্রভাবশালী বালু ব্যবসায়ী। তাদের সঙ্গে জড়িত রয়েছেন স্থানীয় কতিপয় রাজনৈতিক নেতাকর্মীও। প্রশাসন সক্রিয় হলে নদী থেকে বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হতো।

রংপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলায় একটি মাত্র সরকারি বালুমহাল রয়েছে। যেটি রংপুরের মিঠাপুকুর উপজেলার তরফসাদী মৌজায় অবস্থিত। যা ইতোমধ্যে ইজারা দেওয়া হয়েছে। বাকি আরও চারটি প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো চূড়ান্ত হয়নি।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বর হাসান বলেন, রংপুরে শুধুমাত্র একটি বৈধ বালুমহাল রয়েছে। যা জেলা প্রশাসন থেকে ইজারা দেওয়া হয়েছে। বাকি সব অবৈধ। তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে অনেক পয়েন্ট থেকে বালু এবং বালু উত্তোলনের সরঞ্জামাদি আটকসহ জেল-জরিমানা করা হচ্ছে। ভ্রাম্যমাণ টিম সবসময়ে সোচ্চার। অবৈধ বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ব্যাক টু ব্যাক জয় রংপুরের
সোহান ও ইফতেখারের ব্যাটে ভর করে সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো রংপুর
টস জিতে ব্যাটিংয়ে রংপুর
ঢাকাকে হারিয়ে বিপিএলে শুভসূচনা রংপুর রাইডার্সের