চাঁদপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার (চাঁদপুর), আরটিভি নিউজ

বুধবার, ০৮ মে ২০২৪ , ১২:৫৬ পিএম


চাঁদপুরে সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু
মোহাম্মদ নূর উদ্দিন। ছবি : আরটিভি

চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় অসুস্থ হয়ে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। 

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১২টার দিকে ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বুধবার (৮ মে) সকাল থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন।

বিজ্ঞাপন

নূর উদ্দিন মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ১২টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সকালে ষাটনল গ্রামে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তোফায়েল হোসেন।

তিনি বলেন, ওই ভোটকেন্দ্রে মঙ্গলবার রাতেই তার জায়গায় নূর মোহাম্মদ নামের নতুন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সকালে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission