আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে বেঙ্গল গ্রুপ ও আর টিভির পরিচালক সাইফুল আলম দিপু গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
বিজ্ঞাপন
বুধবার (৮ মে) সন্ধ্যায় নির্বাচনী এলাকায় আনারস মার্কার সর্মথনে প্রচারণায় উপজেলার নবীপুর ইউনিয়নের চন্দেরহাট থেকে এ গণসংযোগ করেন।

বিজ্ঞাপন
এ সময় নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল, সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব, নবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক নজরুলসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
