সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ , ০২:১৭ পিএম


সিরাজগঞ্জে হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
ফাইল ছবি

সিরাজগঞ্জের সলঙ্গায় হেরোইনসহ ধরা পড়া দুই বাসযাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি উভয়কে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও শোনানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. আবুল বাশার মিয়া এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত দুজনের নাম রমজান আলী (২৭) ও বনী ইসরাইল (৩২) বলে জানা গেছে। তাদের দুজনের বাড়িই রাজশাহী জেলার গোদাগাড়ি পৌর এলাকার বুজরুক শ্রীমান্তপুর মহল্লায়।

বিজ্ঞাপন

আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা  (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০২২ সালের ২১ মে র‌্যাব-১২ এর সদস্যরা সিরাজগঞ্জের সলঙ্গা থানার রোড গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় র‌্যাবের কাছে খবর আসে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একতা পরিবহনে দুইজন ব্যক্তি হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। বাসটি রোড গোলচত্বর এলাকায় পৌঁছালে র‌্যাব সদস্যরা বাসে তল্লাশি চালান। এ সময় বাসের দুই যাত্রী রমজান আলী ও বনী ইসরাইলের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি (নায়েব সুবেদার) ইউসুফ আলী বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালতের বিচারক বাসের ওই দুই যাত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission