রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

টেকনাফ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১১ মে ২০২৪ , ০২:৪৪ পিএম


রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত
ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১১ মে) সকাল ৮টার দিকে উপজেলার নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ আলম (৩০) নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।

বিজ্ঞাপন

রোহিঙ্গা আশ্রয়শিবিরের ব্লক মাঝি বদরুল ইসলাম জানান, সকালে মো. আলমকে মাথায় লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, রোহিঙ্গা যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission