কুমিল্লায় ৮৪ কেজি গাজাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৪:০৭ পিএম


কুমিল্লায় ৮৪ কেজি গাজাসহ মাদক কারবারি আটক
ছবি : আরটিভি

কুমিল্লায় র‌্যাবের অভিযানে কাভার্ডভ্যান থেকে স্যুটকেসভর্তি ৮৪ কেজি গাজাসহ এক মাদক কারবারি আটক করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মোহাম্মদ ইউসুফ। তিনি নোয়াখালী জেলার চরমটুয়া গ্রামের বদিউল আলমের ছেলে।

সোমবার (১৩ মে) দুপুরে র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কোম্পানি অধিনায়ক, উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বিজ্ঞাপন

তিনি জানান, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি দল কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার কংশনগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে স্যুটকেসভর্তি ৮৪ কেজি গাজা উদ্ধার করেছে।

এ সময় মাদক ব্যবসার কাজে জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ইউসুফ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, আটককৃত ইউসুফ কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাজা ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করতেন। আটককৃতদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission