নরসিংদীতে সহিংসতায় আহত ১০

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ০৪:০৭ পিএম


নরসিংদীতে সহিংসতায় আহত ১০
ছবি : সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন৷ 

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ মে) ভোরে উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামে এ ঘটনা ঘটে৷

এই ঘটনায় ১০ জন আহতের মধ্যে ২ জন টেটাবিদ্ধ। তারা হলেন, বাহার উদ্দিন (৫৫) ও তার ছেলে কাজিম উদ্দিন (৩৫)। তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, গত ৯ মার্চ অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে জয়লাভ করে মাসুদা জামান, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হয় সজিব সরকার৷ সবশেষ, সোমবার এক বিয়ের অনুষ্ঠানে একই সময় দুজন বিয়ের বাড়িতে হাজির হন। নির্বাচনে পরাজিত হওয়ায় সজিব ও তার সমর্থকরা নবনির্বাচিত চেয়ারম্যানের স্বামীকে (সাবেক চেয়ারম্যান) মারধর করতে যান। 

এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির সময় আহত হন বর্তমান চেয়ারম্যান মাসুদা। এরই জেরে মঙ্গলবার ভোরে সজিব সরকারের সমর্থকরা দলবল নিয়ে মাসুদা জামানের বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এ ছাড়াও অগ্নিসংযোগ ও বসতঘরের মালামাল লুট করার অভিযোগও উঠেছে সজিব সরকারের সমর্থকদের বিরুদ্ধে। এ সময় দুজন ট্টেটাবিদ্ধসহ আহত হয় অন্তত ১০ জন। তাদেরকে নরসিংদীর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

রায়পুরার থানার অফিসার ইনচার্জ সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ৩ জনকে আটক করা হয়েছে।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission