আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১০:১৫ পিএম


আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে আম কুড়ানোর সময় বজ্রপাতে রিসাত আলী (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। 

রিসাত সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের কুরবান আলীর ছেলে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র ছিল।

বালিয়াডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা আতাউল হক কমল জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝড়-বৃষ্টি শুরু হলে রিসাত বাড়ির পাশের আমবাগানে আম কুড়ানোর জন্য গিয়েছিল। এ সময় বজ্রপাত হলে সে আম বাগানেই মারা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission