বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত

বান্দরবান প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪ , ০৬:১৮ পিএম


বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত
ফাইল ছবি

বান্দরবানে যৌথ বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ মে) সকালে বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউপির ৬ নম্বর ওয়ার্ড শ্যারনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী। এ সময় যৌথ বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় কেএনএফ সদস্যরা। তখন আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই কেএনএফের দুই সদস্য নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী জানান, বান্দরবানে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। অভিযানে আজ দুজন কেএনএফ সদস্য নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে আনার ব্যবস্থা করছে পুলিশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission