পটুয়াখালীতে ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

স্টাফ রিপোর্টার (পটুয়াখালী), আরটিভি নিউজ

শনিবার, ২৫ মে ২০২৪ , ০৩:৩০ পিএম


পটুয়াখালীতে ৭০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত
ছবি : সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর আঘাতে জান-মালের ক্ষতি এড়াতে পটুয়াখালী জেলায় ৭০৩টি সাইক্লোন শেল্টার ও ৩৫টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকায় গুমট আবহাওয়া বিরাজ করছে। কখনও রোদ আবার কখনও আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে এবং থেমে থেমে দমকা বাতাস বইছে। 

শনিবার (২৫ মে) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলমের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এ ছাড়াও প্রস্তুত রয়েছে ৭৩০ মেট্রিক টন চালসহ প্রতিটি ইউনিয়নে মেডিকেল টিম, পর্যাপ্ত খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনা খাবার এবং নগদ অর্থ। 

এছাড়া সকল স্কুল-কলেজ-মাদরাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission