নওগাঁয় সড়কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩৩

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ২৬ মে ২০২৪ , ০৩:২৪ পিএম


নওগাঁয় সড়কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ৩৩
ছবি : আরটিভি

নওগাঁয় পৃথক অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

রোববার (২৬ মে) সকালে র‌্যাব-৫, রাজশাহী কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, শনিবার দুপুরে জেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের বিশেষ দল যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। সড়কে বিভিন্ন যানবাহনে চাঁদাবাজির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে শনিবার দুপুরের দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি যৌথভাবে নওগাঁর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে জেলার মহাদেবপুর উপজেলার ধঞ্জইল বরুজান গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে মূলহোতা সোহেল মৃধা (৩৫), হর্শিউজানি গ্রামের মাজেদ আলী মণ্ডলের ছেলে হাফিজুল ইসলাম (৩৫), দক্ষিণ লক্ষীপুর গ্রামের মৃত-নরেন্দ্রনাথ সরকারের ছেলে সুর্যকান্ত সরকার (৩৮), বাগধানা দক্ষিণ পাড়ার মৃত মশর উদ্দিন মণ্ডলের ছেলে আতোয়ার (৪৫), সদর থানার হাঁপানিয়া একডালা এলাকার আবু জাকির হোসেনের ছেলে শিপন (৩২), বরুনকান্দি এলাকার মোখলেছুর রহমানের ছেলে আতোয়ার হোসেন (৩৪), আত্রাই থানার রসুলপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মামুন হোসেন (৪২), সদর থানার দিঘা এলাকার আমজাদ হোসেনের ছেলে শামিম হোসেন (৪৫), চকপাথুরিয়া এলাকার আবুল হোসেনের ছেলে জাকির হোসেন (৩২), হাপানিয়া একডালা এলাকার মৃত হায়দার আলী সরকারের ছেলে পিন্টু রহমান (৪৪), চক বিরাম এলাকার মৃত অভির সরদারের ছেলে মজিদ সরকার (৫৮) ও শহরের তাজের মোড় হতে সদর থানার ভবানীপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে আরিফ হোসেন (৩৫), তার সহযোগী শিমুলিয়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে মুকুল হোসেন (৪৪), ভবানীপুর গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৬৪), হাট-নওগাঁর মোশারফ হোসেনের ছেলে আব্দুল মজিদ (৪২), বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বশিপুর এলাকার মৃত ময়েজ উদ্দিন সরদারের ছেলে জুয়েল হোসেন (৪০), সদর থানার শিমুলিয়া এলাকার নাছিরের ছেলে সাজু (২৮), আরজি নওগাঁ (মন্ডলপাড়া) এলাকার মৃত আমজাদ মণ্ডলের ছেলে ঠান্ডু মণ্ডল (৪৫), হাট-নওগাঁর মঈন উদ্দিনের ছেলে মাসুদ রানা (৩৮), বর্ষাইল শামছুল হকের ছেলে শাহিন আলম (৪৬), পার নওগাঁ (পুরাতন রেজি. অফিস পাড়া) এলাকার রতনের ছেলে রাকিব শেখ (২৮), পার নওগাঁ (ধোপাপাড়া) এলাকার মৃত সুবোধ রায়ের ছেলে সুমিত রায় (৩২), রামরায়পুর (ঋষিপাড়া) এলাকার গণেশ চন্দ্রের ছেলে সুজন কুমার (২২), হাট-নওগাঁ (কালিতলা) এলাকার মৃত ফনির ছেলে গোপাল দাস (৫২), আত্রাই উপজেলার শাহাগোলা এলাকার মৃত শরিফ উদ্দিন মণ্ডলের ছেলে আব্দুল লতিফ (৫২)।

অপরদিকে সদর থানার পাহাড়পুর গুড়ির মোড় হতে শহরের দয়ালের মোড় এলাকার জয়নুদ্দিনের ছেলে টিপু সুলতান (৫২), তাহার সহযোগী বরুনকান্দীর মৃত দছির উদ্দিনের ছেলে মণ্ডল ফিরোজ (৪০), উকিলপাড়া মৃত বাছের মিয়ার ছেলে মোস্তাক আহমদে (৫৩), পার নওগাঁর মৃত হোসেন আলীর ছেলে সুলতান আলম মিলন (৫০), বাছারী গ্রাম আয়াতুল ফকিরের ছেলে মঞ্জু  (৫৯), পাহাড়পুর এলাকার মৃত জহির সরদারের ছেলে আব্দুর রাজ্জাক (৫৪), চকদেবপাড়ার গিয়াস উদ্দিনের ছেলে পলাশ (৪৪) এবং খাসনওগাঁর মৃত মাহবুবুল হোসেনের ছেলে সুমন হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮টি চাঁদা আদায়ের রশিদ বই, ২টি টালী খাতা এবং আদায়কৃত চাঁদার নগদ ১৫ হাজার ৯২৫ টাকা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতরা রশিদ বই এর মাধ্যমে চাঁদা আদায় করে থাকে এবং টালী খাতায় চাঁদার টাকার পরিমাণ ও চালকের নাম লিপিবদ্ধ করে রাখে। গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাউচারের (রশিদ, টোকেন) মাধ্যমে সিএনজি, অটোরিকশা এবং লেগুনাসহ বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করে আসছিল। যদি কোনো চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানায়, তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করে। এছাড়া বিভিন্ন সময় মারধর ও গাড়ী ভাংচুরও করে থাকে তারা। আসামিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পৃথক ৩টি চাঁদাবাজি মামলা করা হয়েছে।

জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন, আসামিদের শনিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের অধিনায়ক লে. কর্নেল মুণীম ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত এক মাস যাবত তাদের ওপর নজরদারি রাখা হয়েছিল। এরপর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission