সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০৩ আগস্ট ২০২৪ , ০৫:২৫ পিএম


সুনামগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ
ছবি : আরটিভি

সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ ও ৯ দফার দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে মিছিলে মিছিলে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের রাজপথ। 

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শনিবার (৩ আগস্ট) দুপুরে ‘সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর’ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। 

এ সময় তারা আন্দোলন দমনের নামে সারাদেশে ছাত্র ও নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে আইনশৃঙ্খলাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। 

অবিলম্বে বৈষম্যবিরোধী ছাত্রদের ৯ দফা দাবি মানতে সরকারকে আহ্বান জানান আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে সুনামগঞ্জের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থী ছাড়াও জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission