বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ 

আরটিভি নিউজ

রোববার, ০৪ আগস্ট ২০২৪ , ০৪:২২ এএম


বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫ 
ছবি : সংগৃহীত

ঢাকার সাভারে শ্রমিকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

তাৎক্ষণিক আহতদের সবার নাম-পরিচয় জানা যায়নি।

সাভার হাইওয়ে থানার উপপরিদর্শক বাবুল আহমেদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পোশাক শ্রমিকবাহী বাসটি উল্টো পথে রাস্তা পারাপারের জন্য এলে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission