মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের হাউস মাছ

সোনারগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ০৮:৫২ পিএম


মেঘনা নদীতে ধরা পড়ল ৮ মণ ওজনের হাউস মাছ
ছবি: আরটিভি

মেঘনা নদীতে প্রায় ৮ মণ (৩১০ কেজি) ওজনের একটি হাউস মাছ জেলেদের জালে ধরা পড়েছে। অনেকে এ মাছটিকে শাপলাপাতা মাছ এবং পানপাতা মাছ নামে চিনে থাকেন। তবে বিদেশিদের কাছে এটি রেফিন ফিস বা স্টিং ফিস নামে পরিচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জেলেরা মাছটি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ঘাটে নিয়ে আসলে মাছটি দেখতে উৎসুক জনতা এসে ভিড় করে।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলেন, প্রায় ৮ মন ওজনের মাছটি উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হারিয়া এলাকার জেলে হাবিবুল্লাহ মিয়ার জালে মেঘনা নদীর চাঁদপুর মোহনায় ধরা পড়ে। মাছটিকে পিকআপ-ভ্যানে করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার-ঘাট এলাকায় মাছবাজারে নিয়ে আসলে ১ লাখ ২০ হাজার টাকায় কিনে রাখার পর মাছটি কেটে ৭ শত টাকা কেজিতে বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

সোনারগাঁ উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, মেঘনা নদীতে প্রায় ৮ মন ওজনের একটি শাপলাপাতা মাছ জেলেদের জালে ধড়া পড়ার কথা শুনেছি। বাজারে মাছটির চাহিদা রয়েছে। বিরল প্রজাতির এই সামুদ্রিক মাছটিকে স্থানীয়ভাবে হাউস মাছ বলা হলেও এর নাম রেফিন ফিস বা স্টিং ফিস। তবে এটি শাপলাপাতা মাছ নামেই পরিচিত।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission